ইসরাইলের জন্য সামরিক সাহায্য আরো বাড়ছে: মার্কিন সিনেটে বিল পাস
https://parstoday.ir/bn/news/world-i60615-ইসরাইলের_জন্য_সামরিক_সাহায্য_আরো_বাড়ছে_মার্কিন_সিনেটে_বিল_পাস
ইহুদবাদী ইসরাইলের জন্য মার্কিন বার্ষিক সামরিক সাহায্যের পরিমাণ বেড়ে ৩৮০ কোটি ডলার ছাড়িয়ে যাচ্ছে। এজন্য মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ১৭:১৪ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ফাইল ফটো)
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ফাইল ফটো)

ইহুদবাদী ইসরাইলের জন্য মার্কিন বার্ষিক সামরিক সাহায্যের পরিমাণ বেড়ে ৩৮০ কোটি ডলার ছাড়িয়ে যাচ্ছে। এজন্য মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে।

মার্কিন এই সামরিক সাহায্য বাড়লে ইসরাইলের প্রতিটি পরিবার বছরে ২৩ হাজার ডলার পাবে। আমেরিকার মিনেসোটা-ভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘মিন্টপ্রেস’ শুক্রবার এ খবর দিয়েছে। কম পরিচিত এ ওয়েবসাইট খবরটি দিলেও আমেরিকার গুরুত্বপূর্ণ কোনো গণমাধ্যম এ খবরটি প্রকাশ করে নি।

মার্কিন সিনেট (ফাইল ফটো)

গত বুধবার আমেরিকার সিনেটররা ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথারাইজেশন অ্যাক্ট অব ২০১৮’ নামে বিলটি পাস করেন। সিনেটে বিলটি পাস হওয়ার কারণে প্রতিনিধি পরিষদেও তা পাস হওয়ার পথ পরিষ্কার হয়েছে। চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এ বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। আমেরিকার পক্ষ থেকে দেয়া এই সহযোগিতার মধ্যে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রকল্পে ব্যয় হবে ৫০ কোটি ডলার এবং ইসরাইলের ভেতরে মার্কিন অস্ত্রের মজুদ গড়ে তোলার জন্য ধার্য করা হয়েছে ১০০ কোটি ডলার।#  

পার্সটুডে/এসআইবি/৫