ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন করবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i60637-ইরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_পুরোপুরি_বাস্তবায়ন_করবে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার ঘোষণা দিয়েছে আমেরিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমেরিকা এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৮ ১৩:২৫ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার ঘোষণা দিয়েছে আমেরিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমেরিকা এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে যাচ্ছে।

গতকাল (রোববার) সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন। পম্পেও দাবি করেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বাইরে যেতে সক্ষম হবে না ইরান।

আজ সোমবার থেকে আমেরিকা তাদের প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞা কার্যকর করবে বলে কথা রয়েছে। প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় ইরান মার্কিন ডলারের বাজারে ঢুকতে পারবে না। এছাড়া, সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বেচাকেনাও করতে পারবে না ইরান।

মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় পর্যায়ে আগামী ৪ নভেম্বর থেকে ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে না। আমেরিকা দাবি করছে এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল বেচাকেনা শূণ্যের কোঠায় নামিয়ে আনা হবে।#

পার্সটুডে/এসআইবি/৬