ভারতের এস-৪০০’র জবাবে চীন থেকে ড্রোন কিনছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i64937-ভারতের_এস_৪০০’র_জবাবে_চীন_থেকে_ড্রোন_কিনছে_পাকিস্তান
রাশিয়ার কাছ থেকে ভারত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চুক্তি করার কয়েক দিনের মাথায় চীন থেকে সামরিক ড্রোন কিনছে পাকিস্তান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১০, ২০১৮ ১৯:২৯ Asia/Dhaka
  • উইং লুং-২ কম্ব্যাট ড্রোন
    উইং লুং-২ কম্ব্যাট ড্রোন

রাশিয়ার কাছ থেকে ভারত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চুক্তি করার কয়েক দিনের মাথায় চীন থেকে সামরিক ড্রোন কিনছে পাকিস্তান।

পকিস্তানের বিমান বাহিনী বলেছে, ইসলামাবাদ ও বেইজিং যৌথভাবে ৪৮টি উইং লুং-২ কম্ব্যাট ড্রোন বানাবে। চীনের চেংদু এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রিতে এসব ড্রোন তৈরি করা হবে।

উইং লুং-২ কম্ব্যাট ড্রোন হচ্ছে চীনের উচ্চ প্রযুক্তির কম্ব্যাট ড্রোন যা ৪০০ কেজি বিস্ফোরক বা বোমা বহন করতে সক্ষম। চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। এ ড্রোন মধ্যম পর্যায়ের উচ্চতায় উড়তে পারে এবং এতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বসানো যায় এবং টিজি-১০০ লেসার গাইডেড বোমা বহন করা সম্ভব।  

পুতিনের ভারত সফরের সময় এস-৪০০ কেনার চুক্তি চূড়ান্ত করে ভারত 

চীনের ইংরেজি দৈনিক ‘দ্যা গ্লোবাল টাইমস’ পাকিস্তানকে ড্রোন সরবরাহের খবর নিশ্চিত করে বলেছে, চীনের সই করা এই চুক্তি হচ্ছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি। পত্রিকাটি বলছে, এ ড্রোন পেলে পাকিস্তানের নজরদারি ও হামলার সক্ষমতা বেড়ে যাবে। আমেরিকা থেকে পাকিস্তান যে ড্রোন পেয়েছে তার চেয়ে কম দামে চীন থেকে ইসলামাবাদ ড্রোন পাবে বলেও পত্রিকাটি জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০