আজ লেবাননি সংগ্রামীদের স্মরণীয় বীরত্বে নিহত হয়েছিল ২৯৯ পশ্চিমা সেনা
-
দক্ষিণ লেবাননে মোতায়েন হিজবুল্লাহর একজন সেনা (ফাইল ছবি)
আজ হতে ৩৫ বছর আগে ১৯৮৩ সালের এ দিনটি লেবাননের দখলদার-বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের এক বীরত্বপূর্ণ ও শাহাদত-পিয়াসী হামলার ঘটনার জন্য চিরস্মরণীয় হয়ে আছে।
১৯৮৩ সালের ২৩ অক্টোবর ওই বীরত্বপূর্ণ শাহাদত-পিয়াসী হামলা চালিয়েছিল বর্তমান হিজবুল্লাহর সংগ্রামীদের বড় ভাইরা।
হিজবুল্লাহর পূর্বসুরী ওই মুজাহিদরা ছিলেন সে সময় লেবাননের ইসলামপন্থী প্রতিরোধ যোদ্ধাদের জন্য স্মরণীয় আদর্শ।
যাই হোক্ সন্ত্রাস-বিরোধী এই অভিযানে নিহত হয়েছিল ২৪১ মার্কিন ও ৫৮ ফরাসি দখলদার সেনা। মার্কিন সেনারা ছাড়াও বৈরুতে অনুপ্রবেশ করেছিল ফরাসি, ব্রিটিশ ও ইতালির দখলদার বাহিনী।
লেবাননের গৃহযুদ্ধে ইসরাইলের অনুচর খ্রিস্টান ফ্যালাঞ্জিস্ট গেরিলাদের সহায়তা দেয়ার জন্যই দেশটিতে ঢুকে পড়েছিল এইসব পশ্চিমা সেনা।
দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব স্থায়ী করাও ছিল পশ্চিমাদের এইসব সেনা হস্তক্ষেপের উদ্দেশ্য। কিন্তু মুজাহিদদের ওই বীরত্বপূর্ণ অভিযানের পর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো লেবানন থেকে তাদের সেনা সরিয়ে নিতে বাধ্য হয়।#
পার্সটুডে/এমএএইচ-টি/২৩