নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করব: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i65529-নিষেধাজ্ঞা_প্রত্যাহার_না_করলে_পরমাণু_অস্ত্র_কর্মসূচি_শুরু_করব_উ._কোরিয়া
উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পিয়ংইয়ং আবার পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এই সতর্কবাণী উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞা একসঙ্গে চলতে পারে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০১৮ ১৪:৪৮ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প (বামে) এবং কিম জং উন
    ডোনাল্ড ট্রাম্প (বামে) এবং কিম জং উন

উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পিয়ংইয়ং আবার পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এই সতর্কবাণী উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞা একসঙ্গে চলতে পারে না।

মন্ত্রণালয় বলেছে, এ ইস্যুতে আমেরিকা তার অবস্থান পরিবর্তন করতে ব্যর্থ হলে ‘পিয়ংজিন’ নীতি গ্রহণ করা হবে যার অর্থ হলো একইসঙ্গে অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চলবে।

পিয়ংইয়ং অভিযোগ করছে, গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গীকার করেছিলেন তা পূরণ করছে না ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (ফাইল ফটো)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল ফক্স নিউজকে জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে আবার বৈঠকে বসবেন। পরমাণু মুক্ত কোরীয় উপদ্বীপ গঠনের বিষয়ে উত্তর কোরিয়াকে প্রভাবিত করার জন্যই তিনি এ বৈঠকে বসবেন। সম্ভাব্য বৈঠকের আগে বিবৃতি দিয়ে উত্তর কোরিয়া তার অবস্থান পরিষ্কার করল।#       

পার্সটুডে/এসআইবি/৩