হামাস-ইউক্রেন ইস্যুতে রাশিয়া-ইসরাইল টানাপড়েন
https://parstoday.ir/bn/news/world-i66691-হামাস_ইউক্রেন_ইস্যুতে_রাশিয়া_ইসরাইল_টানাপড়েন
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইউক্রেন ইস্যুতে ইহুদিবাদী ইসরাইল এবং রাশিয়ার মধ্যে নতুন করে টানাপড়েন দেখা দিয়েছে। ইসরাইলের কারণে সিরিয়ার আকাশে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ভূপাতিত হওয়ার পর থেকে মস্কো ও তেল আবিবের মধ্যে টানাপড়েন চলে আসছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৩:৫৫ Asia/Dhaka
  • পুতিন ও নেতানিয়াহু
    পুতিন ও নেতানিয়াহু

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইউক্রেন ইস্যুতে ইহুদিবাদী ইসরাইল এবং রাশিয়ার মধ্যে নতুন করে টানাপড়েন দেখা দিয়েছে। ইসরাইলের কারণে সিরিয়ার আকাশে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ভূপাতিত হওয়ার পর থেকে মস্কো ও তেল আবিবের মধ্যে টানাপড়েন চলে আসছিল।

সম্প্রতি হামাস ঘোষণা করেছে যে, রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ডিসেম্বরের শেষ নাগাদ রাশিয়া সফর করবেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি এ সফরে যাবেন। ওই সফরে হানিয়া রাশিয়া ও ফিলিস্তিনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে রুশ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

ইসমাইল হানিয়া

হামাস নেতাকে রাশিয়ার এই আমন্ত্রণে ইসরাইলের দখলদার সরকার ক্ষুব্ধ হয়েছে। মস্কোয় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গ্যারি কোরেন রাশিয়ার কর্মকর্তাদের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। এ সফরে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে তোলা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ইসরাইল। এ নিয়ে রাশিয়াও তেল আবিবের ওপর ক্ষুব্ধ হয়েছে। প্রস্তাবের ভোট পড়েছে ৬৬টি এবং বিপেক্ষ ভোট পড়ে ১৯টি। তবে ৭২টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।#

পার্সটুডে/এসআইবি/১৯