মার্কিন সরকার আংশিক বন্ধ থাকার ঘটনা আগামী বছরে গড়াবে
মার্কিন সরকারের ব্যয় বরাদ্দ নিয়ে কোনও সমঝোতা না হওয়ায় দেশটির সরকার আংশিকভাবে বন্ধ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের মধ্যে প্রস্তাব পাশ নিয়ে অচলাবস্থার সৃষ্টির কারণে দেশটির সরকার আংশিক বন্ধ হয়ে যায়।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বাজেটে পাঁচ’শো কোটি ডলার বরাদ্দের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। অবশ্য ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেট বিলটি পাশ করে নি। বরং তারা এ খাতে মাত্র ১ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দের পাল্টা প্রস্তাব দেয়। পরিণামে গত শুক্রবার মধ্যরাতের পর থেকে মার্কিন সরকার আংশিক ভাবে বন্ধ হয়ে যায়।
গতকাল কংগ্রেসে অল্প সময়ের জন্য অধিবেশন বসেছিল এবং পরে তা মুলতবি হয়ে যায়। তাতে বোঝা যাচ্ছে এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয় নি। ফলে অচলাবস্থা ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হবে বলেই ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন