রুশ উপকূল থেকে দূরে থাকুন: মার্কিন রণতরির প্রতি মস্কোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i67499-রুশ_উপকূল_থেকে_দূরে_থাকুন_মার্কিন_রণতরির_প্রতি_মস্কোর_হুঁশিয়ারি
রাশিয়া কৃষ্ণসাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে, রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২১, ২০১৯ ০৭:৪৮ Asia/Dhaka
  • ইউএসএস ডোনাল্ড কুক
    ইউএসএস ডোনাল্ড কুক

রাশিয়া কৃষ্ণসাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে, রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া।

রুশ সিনেটের আলেক্সি পুশকোভ টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন রণতরি মাঝেমাঝেই কৃষ্ণ সাগর সফর করছে।  কৃষ্ণ সাগর সফররত মার্কিন রণতরির সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কারণেই এ সব যুদ্ধ জাহাজ কৃষ্ণ সাগরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রুশ টহল জাহাজ

তিনি বলেন, মার্কিন সিনেটরদের আত্মতুষ্টির জন্য এ সব রণতরি কৃষ্ণ সাগর সফর করছে। মার্কিন রণতরিকে রাশিয়ার উপকূল থেকে দূরে থাকার জন্য হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন