তালেবানের নয়া প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার
https://parstoday.ir/bn/news/world-i67592-তালেবানের_নয়া_প্রধান_আলোচক_মোল্লা_আব্দুল_গনি_বারাদার
আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান তাদের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে তাদের প্রধান আলোচক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এখন থেকে কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৯ ১২:২৮ Asia/Dhaka
  • মোল্লা আব্দুলগনি বারাদার
    মোল্লা আব্দুলগনি বারাদার

আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান তাদের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে তাদের প্রধান আলোচক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এখন থেকে কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আফগানিস্তানে তালেবান শাসনামলে আব্দুল গনি বারাদার এই গোষ্ঠীর শীর্ষ নেতা মোল্লা মোহাম্মাদ ওমরের উপপ্রধান ছিলেন। 

কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে তালেবানের নতুন করে শুরু হওয়া আলোচনার চতুর্থ দিনে গতকাল (বৃহস্পতিবার) দু’পক্ষ কয়েক ঘণ্টা ধরে আলোচনা করেন।আলোচনায় আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

তালেবান বর্তমানে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করলেও আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হচ্ছে না।

তবে আফগানিস্তানের বিশিষ্ট রাজনীতিবিদ, আলেম ও সংসদ সদস্যরা বলেছেন, আফগানিস্তানের রাজনৈতিক সংকট নিরসনের সবচেয়ে ভালো উপায় সেদেশের সরকার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তালেবানের আলোচনা হওয়া উচিত; আমেরিকার সঙ্গে নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫