‘আফগানিস্তানে জোরালো হচ্ছে তালেবান, নিয়ন্ত্রণ হারাচ্ছে সরকার’
https://parstoday.ir/bn/news/world-i67771-আফগানিস্তানে_জোরালো_হচ্ছে_তালেবান_নিয়ন্ত্রণ_হারাচ্ছে_সরকার’
আফগানিস্তান সরকারের দেশটির ভূমি এবং জনসংখ্যার ওপর নিয়ন্ত্রণ হারানো অব্যাহত রয়েছে এবং ২০১৮ সালে এ ক্ষেত্রে আরো নিয়ন্ত্রণ হারিয়েছে। এ ছাড়া, আফগানিস্তানে তালেবানের অবস্থান আরো জোরালো হচ্ছে বলেও মার্কিন এক সরকারি প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ০৯:১৭ Asia/Dhaka
  • মার্কিন সেনা উপস্থিতি সত্ত্বেও জ্বলছে আফগানিস্তান
    মার্কিন সেনা উপস্থিতি সত্ত্বেও জ্বলছে আফগানিস্তান

আফগানিস্তান সরকারের দেশটির ভূমি এবং জনসংখ্যার ওপর নিয়ন্ত্রণ হারানো অব্যাহত রয়েছে এবং ২০১৮ সালে এ ক্ষেত্রে আরো নিয়ন্ত্রণ হারিয়েছে। এ ছাড়া, আফগানিস্তানে তালেবানের অবস্থান আরো জোরালো হচ্ছে বলেও মার্কিন এক সরকারি প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।

মার্কিন কংগ্রেসে পেশ করার জন্য এ প্রতিবেদন তৈরি করেছে স্পেশাল ইন্সপেক্টর জেনারেল আফগানিস্তান রিকন্সট্রাকশন বা এসআইজিএআর। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের জনসংখ্যার অন্তত ১.৭ শতাংশ বা পাঁচ লাখ মানুষ এবং  ভূমির অন্তত ২ শতাংশের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে কাবুল সরকার।

দেশটির প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ২ কোটি ১২ লাখ মানুষ আফগান সরকার নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করেন। এর আগে দেয়া প্রতিবেদনের সঙ্গে তুলনা করে এ হিসাব দেয়া হয়। 

তালেবানের ফাইল ছবি

 

এতে আরো বলা হয়েছে, এ কথা বলার কোনো উপায়ই নেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশল আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয় আনছে।  যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্য দক্ষিণ এশিয়া সংক্রান্ত নতুন কৌশল গত বছর বাস্তবায়ন করেছেন ট্রাম্প।

আফগানিস্তান থেকে পাঠানো এক প্রতিবেদনের বরাত দিয়ে এসআইজিএআরের প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির ভেতর থেকে জোরালো সমর্থন না পেলে আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত বা পুনর্গঠনের কাজ করা একক ভাবে আমেরিকার পক্ষে সম্ভব হবে না।

পার্সটুডে/মূসা রেজা/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন