পরমাণু চুক্তির প্রতি ইউরোপের অনুগত থাকার পক্ষে কথা বললেন ফরাসি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i67931-পরমাণু_চুক্তির_প্রতি_ইউরোপের_অনুগত_থাকার_পক্ষে_কথা_বললেন_ফরাসি_রাষ্ট্রদূত
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি ইউরোপীয় ইউনিয়নের অনুগত থাকার সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাড। তিনি বলেন, আমেরিকার চাপ ও হুমকি সত্ত্বেও সব দেশেরই এ সমঝোতার প্রতি শক্তভাবে অনুগত থাকা উচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৪:৫০ Asia/Dhaka
  • আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাড
    আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাড

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি ইউরোপীয় ইউনিয়নের অনুগত থাকার সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাড। তিনি বলেন, আমেরিকার চাপ ও হুমকি সত্ত্বেও সব দেশেরই এ সমঝোতার প্রতি শক্তভাবে অনুগত থাকা উচিত।

জেরার্ড অরাড গতকাল (বুধবার) তার টুইটার পেইজে এসব কথা বলেছেন। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এডিটোরিয়াল বোর্ড মতামত দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে নতুন ও কঠোর নিষেধাজ্ঞার পক্ষে ইউরোপের অবস্থান নেয়া উচিত। জেরার্ড অরাড তার টুইটের মাধ্যমে মূলত এ বক্তব্যের জবাব দিয়েছেন।

পরমাণু সমঝোতা সইয়ের পর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা (২০১৫ সালের ছবি)

ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্য ফ্লপ করেছে এবং পরমাণু সমঝোতায় সই করা ইউরোপের দেশগুলো দুর্বল পরমাণু চুক্তি অনুসরণ করছে। তেহরান পরমাণু বোমা বানাতে পারে সে ভয়ও করছে না এসব দেশ। ওয়াল স্ট্রিট বলছে, ইউরোপের দেশগুলো মার্কিন অর্থনীতির প্রভাব উপেক্ষা করেই তাদের স্বাধীনতা প্রদর্শন করতে চাইছে।

এসব বক্তব্য নাকচ করে জেরার্ড বলেন, পাঁচটি কারণে ইউরোপ এ চুক্তি অনুসরণ করছে সেগুলোর অন্যতম হলো- এটা একটা ভালো চুক্তি, ইরান এটা বাস্তবায়ন করছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ চুক্তি অনুমোদন করেছে।#

পার্সটুডে/এসআইবি/৭