মহাশূন্যে যুদ্ধের দামামা, ট্রাম্প এবার গড়ছেন ‘মহাকাশ বাহিনী’
https://parstoday.ir/bn/news/world-i68244-মহাশূন্যে_যুদ্ধের_দামামা_ট্রাম্প_এবার_গড়ছেন_মহাকাশ_বাহিনী’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ‘মহাকাশ বাহিনী’ বা ‘স্পেস ফোর্স’ গঠনের আদেশে সই করেছেন। এতে ‘মহাকাশ বাহিনী’ গঠনের বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আর এ জাতীয় বাহিনী গঠনের মধ্য দিয়ে মহাশূন্যে যুদ্ধের দামামা বাজানো শুরু হলো বলে অনেকেই মনে করছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ০৮:২৪ Asia/Dhaka
  • মহাশূন্যে যুদ্ধের দামামা, ট্রাম্প এবার গড়ছেন ‘মহাকাশ বাহিনী’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ‘মহাকাশ বাহিনী’ বা ‘স্পেস ফোর্স’ গঠনের আদেশে সই করেছেন। এতে ‘মহাকাশ বাহিনী’ গঠনের বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আর এ জাতীয় বাহিনী গঠনের মধ্য দিয়ে মহাশূন্যে যুদ্ধের দামামা বাজানো শুরু হলো বলে অনেকেই মনে করছেন।

মার্কিন নৌ, মেরিন, সেনা, বিমান এবং উপকূল বাহিনীর পাশাপাশি ষষ্ট সামরিক বাহিনী হিসেবে একে গড়ে তোলা হবে। মহাকাশে মার্কিন উপগ্রহগুলোকে রক্ষা এবং হামলা প্রতিহত করার পাশাপাশি কক্ষপথে মার্কিন আধিপত্য বজায় রাখাই এ বাহিনীর দায়িত্বের অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করছেন ট্রাম্প।

আদেশপত্রে সই করার পর সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে। ট্রাম্প সরকার মহাকাশ বাহিনী গঠনকে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ে পরিণত করেছে বলেও জানান তিনি।

মার্কিন জঙ্গি বিমান থেকে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র (ফাইল ছবি)

আদেশপত্রে মার্কিন কংগ্রেসকে ‘মহাকাশ বাহিনী সংক্রান্ত খসড়া আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। মার্কিন মেরিন কোরকে দেশটির নৌবাহিনীর আওতায় রাখা হয়েছে একই ভাবে মহাকাশ বাহিনীকে দেশটির বিমান বাহিনীর আওতায় রাখার কথা এতে বলা হয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পেন্টাগন এ বাহিনী  গঠনের প্রস্তাবিত আইন কাঠামো উত্থাপন করবে বলে জানান মার্কিন  প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র।#      

পার্সটুডে/মূসা রেজা/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন