গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সেনা ইউনিট গঠন করছেন মাদুরো
https://parstoday.ir/bn/news/world-i68891-গুরুত্বপূর্ণ_স্থাপনা_রক্ষায়_সেনা_ইউনিট_গঠন_করছেন_মাদুরো
ভেনিজুয়েলার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য নতুন একটি সামরিক ইউনিট গঠন করা হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়েছেন। ভেনিজুয়েলার সাম্প্রতিক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের পর এ পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ১৩:৫৩ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট প্রাসাদের বৈঠকে বক্তব্য দিচ্ছেন নিকোলাস মাদুরো
    প্রেসিডেন্ট প্রাসাদের বৈঠকে বক্তব্য দিচ্ছেন নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য নতুন একটি সামরিক ইউনিট গঠন করা হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়েছেন। ভেনিজুয়েলার সাম্প্রতিক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের পর এ পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।

রাজধানী কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল (শুক্রবার) এক বৈঠকে তিনি বলেন-  পানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য সামরিক বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।  তিনি বলেন, “মার্কিন সরকার ভেনিজুয়েলার জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অংশ হিসেবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় সাইবার হামলা চালিয়েছে। কিন্তু ভেনিজুয়েলার জনগণ মার্কিন সন্ত্রাসী তৎপরতা নস্যাৎ করেছে এবং এখন আমরা সামনে এগিয়ে যাব।”

ভেনিজুয়েলায় বিদ্যুৎ বিপর্যয়ের ফলে অন্ধকারে ডুবে যায় দেশের বেশিরভাগ এলাকা

ভেনিজুয়েলার সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয়ের জন্য আমেরিকাকে দায়ী করে আসছেন মাদুরো। তিনি বার বার বলেছেন, মার্কিন সরকার সাইবার হামলা চালিয়ে এ বিপর্যয় সৃষ্টি করেছে। গত মঙ্গলবার দেশের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করা গেলেও পশ্চিমাংশের কোথাও কোথাও এখনো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবকি হয় নি বলে খবর পাওয়া যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৬