এবার ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i68899-এবার_ভারতের_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করল_পাকিস্তান
পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ১৬:৫২ Asia/Dhaka
  • ভূপাতিত ভারতীয় গোয়েন্দা ড্রোন
    ভূপাতিত ভারতীয় গোয়েন্দা ড্রোন

পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের রাখচিকরি সেক্টরের ১৫০ মিটার ভেতরে ঢুকে পড়ার পর ভারতের ড্রোনটি ভূপাতিত করা হয়। রাখচিকরি সেক্টরে পাক বাহিনীর ব্যাপক ও শক্তিশালী উপস্থিতি রয়েছে। আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় ঘটনাটি নিশ্চিত করেছন।

ভারতের ভূপাতিত বিমান

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের বিশেষ পুলিশ ফোর্স সিআরপিএফ’র ৪৪ সদস্য নিহত হওয়ার পর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। পাকিস্তান তা অস্বীকার করে এবং ঘটনা তদন্তে সহায়তার জন্য ভারতেকে প্রস্তাব দেয় ইমরান খানের সরকার। কিন্তু ভারত ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়।

এক পর্যায়ে পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং অন্তত একজন পাইলটকে আটক করে। এ ঘটনায় দু দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় তবে পাকিস্তান আটক পাইলটকে ফেরত দিয়ে কূটনৈতিকভাবে প্রশংসা অর্জন করে।#

পার্সটুডে/এসআইবি/১৬