'ভেনিজুয়েলার কাছ থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ চুরি করেছে আমেরিকা'
https://parstoday.ir/bn/news/world-i69100-'ভেনিজুয়েলার_কাছ_থেকে_৩০_বিলিয়ন_ডলারের_বেশি_অর্থ_চুরি_করেছে_আমেরিকা'
ভেনিজুয়েলার কাছ থেকে গত কয়েক মাসে ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ চুরি করেছে আমেরিকা। মার্কিন বিভিন্ন ব্যাংকে রাখা ভেনিজুয়েলার অর্থ জব্দ করার নামে এ ভাবে হাতিয়ে নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৯ ১৩:৫৮ Asia/Dhaka
  • 'ভেনিজুয়েলার কাছ থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ চুরি করেছে আমেরিকা'

ভেনিজুয়েলার কাছ থেকে গত কয়েক মাসে ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ চুরি করেছে আমেরিকা। মার্কিন বিভিন্ন ব্যাংকে রাখা ভেনিজুয়েলার অর্থ জব্দ করার নামে এ ভাবে হাতিয়ে নেয়া হয়েছে।

ভেনিজুয়েলার যোগাযোগ মন্ত্রী জোর্গে রডিরিগুয়েজ আরো বলেছেন,  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের নির্দেশ এ ব্যাপক পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হয়।

নিকোলাস মাদুরো

এর আগে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন, গত কয়েকদিনে মার্কিন বিভিন্ন ব্যাংকে রাখা পাঁচ বিলিয়ন ডলার ওয়াশিংটন চুরি করেছে। এ সব অর্থ লাতিন আমেরিকার দেশটি হাসপাতাল, ওষুধ শিল্প এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য বরাদ্দ করা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন