উপগ্রহ ছবি বলছে: এস-৩০০কে যুদ্ধ প্রস্তুতিতে রেখেছে ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i69222-উপগ্রহ_ছবি_বলছে_এস_৩০০কে_যুদ্ধ_প্রস্তুতিতে_রেখেছে_ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে রাশিয়ার তৈরি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলভিত্তিক উপগ্রহ চিত্রগ্রহণকারী সংস্থা ইমেজ স্যাটেলাইট ইন্টারন্যাশনাল বা আইএসআই'র প্রকাশিত ছবির ভিত্তিতে এ দাবি করা হয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১২:৫৬ Asia/Dhaka
  • উপগ্রহ ছবি বলছে: এস-৩০০কে যুদ্ধ প্রস্তুতিতে রেখেছে ভেনিজুয়েলা

ভেনিজুয়েলার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে রাশিয়ার তৈরি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলভিত্তিক উপগ্রহ চিত্রগ্রহণকারী সংস্থা ইমেজ স্যাটেলাইট ইন্টারন্যাশনাল বা আইএসআই'র প্রকাশিত ছবির ভিত্তিতে এ দাবি করা হয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

এ সব ছবিতে দেখা গেছে রাজধানী কারকাসের দক্ষিণে গাউয়ারিকো প্রদেশের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ক্যাপ্টেন ম্যানুয়েল রিও এয়ার বেসে এস-৩০০ মোতায়েন করা হচ্ছে। ভেনিজুয়েলার সেনাবাহিনী এটি মোতায়েন করছে বলে ছবিতে দেখা গেছে।

এ ছাড়া, গত ফেব্রুয়ারি মাসে সামরিক মহড়ার পরই ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী এস-৩০০কে যুদ্ধ উপযোগী অবস্থায় রেখেছে বলেও এতে উল্লেখ করা হয়।

রাজধানী কারাকাসে রাশিয়ার দু'টি বিমান মোতায়েন করা হয়েছে বলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার নিশ্চিত খবর প্রকাশিত হওয়ার মাত্র দু'দিন পর এ খবর প্রকাশিত হলো।# 

পার্সটুডে/মূসা রেজা/২৯