ভেনিজুয়েলায় হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i69268-ভেনিজুয়েলায়_হেলিকপ্টার_প্রশিক্ষণ_কেন্দ্র_খুলেছে_রাশিয়া
রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোজোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, ভেনিজুয়েলার সামরিক হেলিকপ্টারগুলোর জন্য তারা একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে। দক্ষিণ আমেরিকার রাজনৈতিক সংকটাপন্ন এ দেশটিতে রাশিয়া সেনা পাঠানোর কয়েকদিন পর  হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা জানালো।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ৩১, ২০১৯ ১৪:১২ Asia/Dhaka
  • কারাকাসে সামরিক মহড়ায় রাশিয়ার তৈরি ট্যাংক চালাচ্ছেন ভেনিজুয়েলার সেনারা
    কারাকাসে সামরিক মহড়ায় রাশিয়ার তৈরি ট্যাংক চালাচ্ছেন ভেনিজুয়েলার সেনারা

রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোজোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, ভেনিজুয়েলার সামরিক হেলিকপ্টারগুলোর জন্য তারা একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে। দক্ষিণ আমেরিকার রাজনৈতিক সংকটাপন্ন এ দেশটিতে রাশিয়া সেনা পাঠানোর কয়েকদিন পর  হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা জানালো।

রোজোবোরোনেক্সপোর্ট গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, “ভেনিজুয়েলার প্রতিরক্ষা কোম্পানি সিএভিআইএম এবং জেএসসি রোজোবোরোনেক্সপোর্টের মধ্যে চুক্তির আওতায় একটি আধুনিক হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।”

প্রতিষ্ঠানটি আরো বলেছে, একদিন আগে হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হয়েছে। উদ্বোধানী অনুষ্ঠানে রাশিয়া ও ভেনিজুয়েলার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

রোজোবোরোনেক্সপোর্টের বিবৃতি অনুসারে, ভেনিজুয়েলার পাইলটরা রুশ নির্মিত এমআই-১৭ভি৫, এমআই-৩৫এম এবং এমআই-২৬টি হেলিকপ্টার চালানোর বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিতে পারবেন। এসব হেলিকপ্টার যেকোনো অবস্থার সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে।#  

পার্সটুডে/এসআইবি/এআর/৩১