গোলানকে স্বীকৃতি: ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i69409-গোলানকে_স্বীকৃতি_ট্রাম্পের_ঘোষণা_প্রত্যাখ্যান_করল_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অধিকৃত গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আমেরিকা যে স্বীকৃতি দিয়েছে তা জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন। এজন্য তিনি মার্কিন প্রশাসনের নিন্দা জানান। পাশাপাশি তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন ল্যাভরভ। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১০:৪০ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অধিকৃত গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আমেরিকা যে স্বীকৃতি দিয়েছে তা জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন। এজন্য তিনি মার্কিন প্রশাসনের নিন্দা জানান। পাশাপাশি তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন ল্যাভরভ। 

জর্দানের রাজধানী আম্মানে গতকাল (রোববার) এক সংবাদ সম্মলনে ল্যাভরভ আরো বলেন, “অধিকৃত গোলান সম্পর্কে আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি।” সংবাদ সম্মেলনে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও অংশ নেন। 

ডোনাল্ড ট্রাম্প

গত ২৫ মার্চ ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি ঘোষণাপত্র জারি করেন। সে সময় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফর করছিলেন।

গোলান মালভূমি

ট্রাম্পের ওই ঘোষণাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর চরম আঘাত বলে মন্তব্য করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও গোলান উদ্ধারের জন্য সিরিয়া সব রকমের উপায় অবলম্বন করবে বলেও জানিয়েছে। সিরিয়া আরো বলেছে, গোলানকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে, আমেরিকার হচ্ছে আরবদের প্রধান শত্রু।#   

পার্সটুডে/এসআইবি/এআর/৮