আকস্মিকভাবে পরমাণু হামলা চালাতে পারে আমেরিকা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i69846-আকস্মিকভাবে_পরমাণু_হামলা_চালাতে_পারে_আমেরিকা_রাশিয়া
রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা বলেছেন, রুশ সীমান্তের কাছে আমেরিকা যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তা থেকে এমন আশঙ্কা করা হচ্ছে যে, দেশটি রাশিয়ার ওপর আকস্মিকভাবে পরমাণু হামলা চালাতে পারে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকা প্রতিরক্ষা ব্যুহ তৈরির চেষ্টা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০১৯ ১৪:২৬ Asia/Dhaka
  • মার্কিন পরমাণু অস্ত্র
    মার্কিন পরমাণু অস্ত্র

রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা বলেছেন, রুশ সীমান্তের কাছে আমেরিকা যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তা থেকে এমন আশঙ্কা করা হচ্ছে যে, দেশটি রাশিয়ার ওপর আকস্মিকভাবে পরমাণু হামলা চালাতে পারে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকা প্রতিরক্ষা ব্যুহ তৈরির চেষ্টা করছে।

রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশন ডিপার্টমেন্টের ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভিক্টোর পোজনিখির গতকাল (বুধবার) মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, আমেরিকা পরমাণু হামলা চালালে জবাবে রাশিয়া যদি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে সেসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য আমেরিকা রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলার চেষ্টা করছে। এসব তৎপরতা থেকে বোঝা যাচ্ছে, রাশিয়ার ওপর মার্কিন পরমাণু হামলার আশংকা অনেক বেশি জোরালো হয়েছে।

জেনারেল পোজনিখির বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে যেসব দেশ, সম্ভাব্য যুদ্ধে তারাই বশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হবে রাশিয়ার প্রধান টার্গেট। এছাড়া, পরমাণু যুদ্ধে হলে এসব দেশের ওপর পরমাণু ওয়ারহেডবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা বিস্ফোরিত হবে যা থেকে মারাত্মক রকমের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে এবং মার্কিন ক্ষেপণাস্ত্রের স্বাগতিক দেশ হিসেবে তারা বড় ক্ষতির শিকার হবে।#

পার্সটুডে/এসআইবি/২৫