আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া; দক্ষিণের উদ্বেগ
https://parstoday.ir/bn/news/world-i70106-আবারও_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_চালাল_উ._কোরিয়া_দক্ষিণের_উদ্বেগ
উত্তর কোরিয়া আজ (শনিবার) স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৯ ১৪:৪৫ Asia/Dhaka
  • আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া; দক্ষিণের উদ্বেগ

উত্তর কোরিয়া আজ (শনিবার) স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ব্যর্থ হওয়ার পর হতাশা থেকেই পিয়ং ইয়ং এ পরীক্ষা চালিয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। 

এদিকে, দক্ষিণ কোরিয়ার সরকার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে উত্তেজনা বৃদ্ধির যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। 

উত্তরের এই পদক্ষেপ দুই পক্ষের সামরিক সমঝোতার লঙ্ঘন বলেও দক্ষিণের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। 

উত্তর কোরিয়া ও আমেরিকার দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনার শুরুর পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমার সম্ভাবনা দেখা দিলেও ২৮ ফেব্রুয়ারির বৈঠকের পর সে সম্ভাবনা নষ্ট হয়ে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪