পূর্বদিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া: জানা যায় নি পরিচয় বা সংখ্যা
উত্তর কোরিয়া আজ(বৃহস্পতিবার) পূর্বদিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। অবশ্য দেশটির একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ছোঁড়া এ সব ক্ষেপণাস্ত্রকে সঠিক ভাবে শনাক্ত করা সম্ভব হয় নি এবং সঠিক সংখ্যাও জানা যায় নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
জাপান সাগরে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই দেশটি নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল। স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার সময়ে সাইনো রি এলাকা থেকে এ সব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ বা জেসিএসের বরাত দিয়ে এ খবর পরিবেশন করেছে। অবশ্য খবরে এ সম্পর্কে বিস্তারিত আর কোনও তথ্য দেয়া হয় নি।
সাইনো রি এলাকাটি উত্তর পিয়ংইয়ং প্রদেশের দক্ষিণাঞ্চলীয় অংশে অবস্থিত। রাজধানী পিয়ংইয়ং থেকে ৭৭ কিলোমিটার দূরবর্তী এলাকাটিতে একটি মধ্যম পাল্লার নোডোং ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন