'ফিলিস্তিনি জাতি তাদের রক্ত দিয়ে মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করছে'
https://parstoday.ir/bn/news/world-i70659-'ফিলিস্তিনি_জাতি_তাদের_রক্ত_দিয়ে_মুসলমানদের_প্রথম_কিবলা_রক্ষা_করছে'
ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোওয়াহ্‌হেদি কেরমানি বলেছেন, খুররম শহর ইরানি জাতির প্রতিরোধ, সাহস ও আত্মমর্যাদাবোধের প্রতীক।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৪, ২০১৯ ১৪:৩৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোওয়াহ্‌হেদি কেরমানি
    আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোওয়াহ্‌হেদি কেরমানি

ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোওয়াহ্‌হেদি কেরমানি বলেছেন, খুররম শহর ইরানি জাতির প্রতিরোধ, সাহস ও আত্মমর্যাদাবোধের প্রতীক।

ইরাকের সাদ্দাম-বাহিনীর দখল থেকে খুররম শহর মুক্ত করার বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় ওই মন্তব্য করেন। ৫৭৮ দিন ইরাকের সাদ্দাম-বাহিনীর দখলে থাকার পর ১৯৮২ সালের ২৪ মে ইরানি প্রতিরোধ যোদ্ধারা এই শহরটি মুক্ত করতে সক্ষম হয়।

আয়াতুল্লাহ কেরমানি বলেছেন, খুররম শহরকে মুক্ত করার ব্যাপারে  ইরানি মুজাহিদদের বীরত্বপূর্ণ সংগ্রাম ও সাধনা বিশ্বের সমর বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছিল। 

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব রমজানের শেষ শুক্রবারে বিশ্ব কুদস-দিবস উপলক্ষে বলেন, এই দিবস মুসলিম জাতিগুলোর ঐক্য, ইচ্ছা ও  ফিলিস্তিনের মজলুম জাতির প্রতি সহায়তার প্রতীক। ফিলিস্তিনি জাতি তাদের রক্ত দিয়ে মুসলমানদের প্রথম কিবলা ও এর ঐতিহাসিক শহর কুদসকে রক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর মুসলমানদের প্রথম কিবলা কুদস শরিফ ও ফিলিস্তিনকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে মুক্ত করার লক্ষ্যে বিশ্ব-ইসলামী জাগরণ ও বিশ্ব-জনমত গড়ে তোলার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (র) আহ্বানে রমজানের শেষ শুক্রবারকে বিশ্ব-কুদস দিবস ঘোষণা করা হয়। আগামী ৩১ মে বা ২৬ রমজান ইরানসহ সারা বিশ্বের লাখ লাখ মানুষ বিশ্ব-কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। #

পার্সটুডে/এমএএইচ/২৪