তুরস্কের ইস্তাম্বুলে মেয়র নির্বাচনে বিরোধী প্রার্থীর বিজয়; এরদোগানের অভিনন্দন
https://parstoday.ir/bn/news/world-i71465-তুরস্কের_ইস্তাম্বুলে_মেয়র_নির্বাচনে_বিরোধী_প্রার্থীর_বিজয়_এরদোগানের_অভিনন্দন
তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচনেও পরাজিত হয়েছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি।  নির্বাচনে ৫৪ শতাংশ ভোটে জয়লাভ করেছেন দেশটির বিরোধী দল সিএইচপি'র প্রার্থী ইকরাম ইমামওগ্লু। গতকাল ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৯ ১৪:৫৪ Asia/Dhaka
  • ইমামওগ্লু
    ইমামওগ্লু

তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচনেও পরাজিত হয়েছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি।  নির্বাচনে ৫৪ শতাংশ ভোটে জয়লাভ করেছেন দেশটির বিরোধী দল সিএইচপি'র প্রার্থী ইকরাম ইমামওগ্লু। গতকাল ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে গত মার্চ মাসে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে জয়লাভের দাবি করেছিলেন ইমাওগ্লু। সে সময় তিনি মাত্র ১৩ হাজার ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি তোলে ক্ষমতাসীন একে পার্টি। নির্বাচন কমিশনও ওই অভিযোগের পক্ষে রায় দেয় এবং পুনর্নির্বাচন ঘোষণা করে। এবার ইমামওগ্লু ব্যাপক ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

এরই মধ্যে নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই পরাজয় মেনে নিয়ে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন একে পার্টির প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। প্রেসিডেন্ট এর্দোগানও বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রেসিডেন্ট বলেছেন, ‘প্রাথমিক ফলাফলে জয়লাভ করা ইকরাম ইমামওগ্লুকে অভিনন্দন জানাই।’

বিজয়ী প্রার্থী ইমামওগ্লু প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে মিলেমিশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।