জারিফের ওপর নিষেধাজ্ঞা আলোচনার পথ বন্ধ করবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i72456-জারিফের_ওপর_নিষেধাজ্ঞা_আলোচনার_পথ_বন্ধ_করবে_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে আলোচনার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ নিযুক্ত রাশিয়ার ফার্স্ট ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানিস্কি গতকাল (বৃহস্পতিবার) একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৯ ০৭:৪৯ Asia/Dhaka
  • দিমিত্রি পোলিয়ানিস্কি
    দিমিত্রি পোলিয়ানিস্কি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে আলোচনার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ নিযুক্ত রাশিয়ার ফার্স্ট ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানিস্কি গতকাল (বৃহস্পতিবার) একথা বলেছেন।

নিষেধাজ্ঞাকে কূটনীতির বিরোধী আখ্যা দিয়ে দিমিত্রি পোলিয়ানিস্কি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, নিষেধাজ্ঞা কোনো সমস্যা সমাধানে ভূমিকা রাখে না বলে রাশিয়া এ ধরনের পদক্ষেপের বিরোধী।  

ইরান ও রাশিয়ার মধ্যে পরমাণু সহযোগিতা অব্যাহত রাখার জন্য আমেরিকা যে ৯০ দিনের ছাড় দিয়েছে সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে রুশ কূটনীতিক বলেন, ইরান ও রাশিয়া দুটোই স্বাধীন দেশ; ফলে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জারিফকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষে সারা বিশ্বে প্রাথমিক মুখপাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন নুচিন ওয়াশিংটনে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানোর একদিন পর জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মর্কিন পদক্ষেপকে ‘শিশুসুলভ’ আচরণ বলে মন্তব্য করেছেন।# 

পার্সটুডে/এসআইবি/২