হজ বিষয়ে সহযোগিতা বাড়াতে একমত ইরান ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i72666-হজ_বিষয়ে_সহযোগিতা_বাড়াতে_একমত_ইরান_ও_তুরস্ক
হজ বিষয়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইরান ও তুরস্ক। পবিত্র মক্কায় তুরস্কের হজ মিশনের প্রধান আলী এরবাশের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হজ প্রতিনিধি সাইয়্যেদ আব্দুল ফাত্তাহ নাব্বাব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১৪:২২ Asia/Dhaka
  • আলী এরবাশের সঙ্গে সাইয়্যেদ নাব্বাবের বৈঠক
    আলী এরবাশের সঙ্গে সাইয়্যেদ নাব্বাবের বৈঠক

হজ বিষয়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইরান ও তুরস্ক। পবিত্র মক্কায় তুরস্কের হজ মিশনের প্রধান আলী এরবাশের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হজ প্রতিনিধি সাইয়্যেদ আব্দুল ফাত্তাহ নাব্বাব।

তিনি বলেছেন, ইরান ও তুরস্কের মধ্যে হজ ও জিয়ারত বিষয়ে সহযোগিতা বাড়ানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, শত্রুরা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং মুসলমানরা ঐক্যের মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারে।

২০১৫ সালে মিনা ও মসজিদুল হারামে শহীদ হাজিদের স্মরণ করে তিনি বলেন, সৌদি আরব এ ক্ষেত্রে দায় এড়াতে পারে না।

এ সময় তুর্কি প্রতিনিধিদলের প্রধান আলী এরবাশ দুই দেশের হজ কাফেলার মধ্যে সহযোগিতা ও যোগাযোগকে স্বাগত জানিয়ে বলেন, ইরানের সঙ্গে হজ ও জিয়ারত বিষয়ে সহযোগিতার ধরণ নির্ধারণে একটি কমিশন গঠন করা হয়েছে।

তিনি বলেন, হজের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা জোরদার হওয়া দরকার।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।