কাতারে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i72830-কাতারে_নতুন_সামরিক_ঘাঁটি_নির্মাণ_করছে_তুরস্ক
তুরস্ক শরৎকালের মধ্যে কাতারে নতুন আরো একটি সামরিক ঘাঁটি উদ্বোধন করতে যাচ্ছে বলে একটি সংবাদ মাধ্যমে খবর এসেছে। দোহার ওপর সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর অবরোধের মাঝেই যখন দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে তখন এ খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৯ ১৫:১৩ Asia/Dhaka
  • কাতার সফরে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান তার দেশের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
    কাতার সফরে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান তার দেশের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তুরস্ক শরৎকালের মধ্যে কাতারে নতুন আরো একটি সামরিক ঘাঁটি উদ্বোধন করতে যাচ্ছে বলে একটি সংবাদ মাধ্যমে খবর এসেছে। দোহার ওপর সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর অবরোধের মাঝেই যখন দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে তখন এ খবর এলো।

তুরস্কের দৈনিক পত্রিকা 'হুরিয়াত' গতকাল (বুধবার) জানিয়েছে, রাজধানী দোহার দক্ষিণে কাতার-তুর্কি যৌথ কমান্ড সেন্টার হিসেবে পরিচিত তারিক ইবনে জিয়াদ সামরিক ঘাঁটির কাছেই তুরস্ক একটি নতুন ঘাঁটি নির্মাণ করেছে।

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, "কাতারে সামরিক ঘাঁটির পরিধি বাড়ানো হচ্ছে। তারিক ইবনে জিয়াদের পাশেই নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করা হচ্ছে।" কাতারে তুর্কি সেনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলেও হুরিয়াত জানিয়েছে। কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের উপস্থিতিতে আগামী শরৎ কালের মধ্যেই নুতন সামরিক ঘাঁটির শুভ উদ্বোধনের বিষয়ে দুই দেশের কর্মকর্তা এখন আলোচনা করছেন বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে।#

পার্সটুডে/ বাবুল আখতার /১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।