আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i73651-আফগান_সীমান্তে_সন্ত্রাসীদের_গুলিতে_৪_পাকিস্তানি_সেনা_নিহত
পাক-আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত নিহত ও একজন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৫:২০ Asia/Dhaka
  • দুটি হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
    দুটি হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাক-আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত নিহত ও একজন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে।

দুটি আলাদা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত আব্বা খেল এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে একটি নিয়মিত সেনা টহল দলের উপর গতরাতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় মারা যান ২৩ বছর বয়সী সিপাহী আক্তার হোসেন। এ সময় পাক সেনাদের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছে।

অন্য ঘটনায় আফগান সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের সময় পাক সেনাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন।

খায়বার-পাখতুনখোয়া প্রদেশের গত কয়েক বছর ধরে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। তার পরেও মাঝেমধ্যেই সন্ত্রাসীরা ছোটখাটো হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৪