আনুষ্ঠানিক চিঠি: ‘ট্রাম্পের ইমপিচমেন্টে সহযোগিতা করবে না হোয়াইট হাউজ’
https://parstoday.ir/bn/news/world-i74325-আনুষ্ঠানিক_চিঠি_ট্রাম্পের_ইমপিচমেন্টে_সহযোগিতা_করবে_না_হোয়াইট_হাউজ’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইমপিচ করার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না বলে প্রতিনিধি পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। হোয়াইট হাউজ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, তারা ইমপিচ প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ০৯, ২০১৯ ০৯:২০ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইমপিচ করার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না বলে প্রতিনিধি পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। হোয়াইট হাউজ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, তারা ইমপিচ প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না।

হোয়াইট হাউজের এ পদক্ষেপের ফলে মার্কিন প্রশাসনযন্ত্রের দুই প্রধান শাখার মধ্যে সাংবিধানিক ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তরের চিঠিতে বলা হয়েছে, এই ইমপিচমেন্ট সংবিধানসম্মত নয় এবং ইমপিচমেন্টের যে তদন্ত শুরু হয়েছে তার কোনো আইনি ভিত্তি নেই।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বাইডেন

হোয়াইট হাউজের এ সিদ্ধান্তের ফলে মার্কিন প্রতিনিধি পরিষদের যে তিনটি কমিটি ট্রাম্পকে ইমপিচ করার প্রয়োজনীয়তার ব্যাপারে তদন্ত শুরু করেছে তারা এখন থেকে সরকারের পক্ষ থেকে আর কোনো তথ্য পাবেন না এবং সরকারি কোনো কর্মকর্তাও আর তাদের ডাকে সাড়া দেবেন না।  প্রতিনিধি পরিষদের ওই তিনটি কমিটিরই প্রধানের দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট দলের প্রতিনিধিরা।

ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের ছেলের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করেছেন। তিনি দেশটিকে মার্কিন সামারিক সহায়তা বন্ধ করে দেয়ারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। সিআইএ’র একজন কর্মকর্তা ‘হুইসেলব্লোয়ার’ হিসেবে এই তথ্য ফাঁস করে দেওয়ার পর গত সপ্তাহে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ইমপিচ করার উদ্যোগ নেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।