৮ সহকর্মীকে গুলি করে হত্যা করল এক রুশ সেনা
https://parstoday.ir/bn/news/world-i74765-৮_সহকর্মীকে_গুলি_করে_হত্যা_করল_এক_রুশ_সেনা
আট সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক রুশ সেনা। এ সময় অন্তত দুজন সেনা আহত হন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ২২:৩৬ Asia/Dhaka
  • রুশ সেনা
    রুশ সেনা

আট সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক রুশ সেনা। এ সময় অন্তত দুজন সেনা আহত হন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় শহর চিতার গোর্নি এলাকার একটি সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে।

রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দায়ী সেনাসদস্য সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন। তাকে আটক করা হয়েছে। নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করা হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাসদস্যদের দায়িত্বের দৈনিক পালাবদলের সময় হামলার ওই ঘটনাটি ঘটে।

ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলভ।

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।