বিজয়ের উপায় জেনে গেছে ইরান: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/world-i75068-বিজয়ের_উপায়_জেনে_গেছে_ইরান_আইআরজিসি_প্রধান
ইরানের ইসলামি ব্প্লিবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমরা শত্রুদের হুমকিকে সুযোগে পরিণত করতে জানি। তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে আইআরজিসি'র এক অনুষ্ঠানে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৯ ১৫:৩৭ Asia/Dhaka
  • জেনারেল সালামি
    জেনারেল সালামি

ইরানের ইসলামি ব্প্লিবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমরা শত্রুদের হুমকিকে সুযোগে পরিণত করতে জানি। তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে আইআরজিসি'র এক অনুষ্ঠানে এ কথা বলেন।

সালামি বলেন, ইরানের ওপর প্রভাব বিস্তারের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। শত্রুদের জন্য জল, স্থল ও আকাশ পথ রুদ্ধ। তাদের যেকোনো অশুভ তৎপরতা নস্যাৎ করা হবে। 

তিনি আরও বলেছেন, কীভাবে বিজয় অর্জন করতে হয় তা আমরা জানি এবং জিহাদি তরুণ সমাজ থাকতে আমরা পরাজিত হতে পারি না। 

আইআরজিসি'র প্রধান বলেন, শত্রুরা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইরানিদের সম্মান-মর্যাদা ও দৃঢ়তাকে টার্গেট করেছে। কিন্তু এরিমধ্যে তারা পরাজিত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।