মার্কিন পার্ল হারবার ঘাঁটিতে নৌসেনার গুলিতে নিহত ২, আহত ১
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার ঘাঁটিতে নৌবাহিনীর এক সদস্যের গুলিতে দুই জন নিহত ও একজন আহত হয়েছে। পার্ল হারবারে জাপানি হামলার ৭৮তম বার্ষিকীর মাত্র ৩ দিন আগে এ ঘটনা ঘটল।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাঁটির ভেতরে মার্কিন নৌবাহিনীর এক সদস্য গুলি করে তিনজনকে হতাহত করার পর নিজে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মার্কিন ঘাঁটির একজন মুখপাত্র বলেন, গোলাগুলির কারণে ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,তিনি একটি কম্পিউটারে কাজ করছিলেন। তখন গুলির শব্দ শুনতে পান এবং জানালা খুলে দেখতে পান তিনজন মাটিতে পড়ে আছেন। এরপর তিনি সেই বন্দুকধারীকে দেখতে পান। তাঁর পরনে নাবিকের পোশাক ছিল।
তিনি আরও দেখেন, নাবিকের পোশাক পরা ওই ব্যক্তি নিজের মাথায় গুলি করছেন। নিহত দুই ব্যক্তিই ঘাঁটির বেসামরিক কর্মী বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।