করোনাভাইরাসে চীনে প্রথম বিদেশির মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i77295-করোনাভাইরাসে_চীনে_প্রথম_বিদেশির_মৃত্যু
করোনাভাইরাসে চীনে প্রথম এক বিদেশির মৃত্যু হয়েছে। ওই বিদেশি আমেরিকার নাগিরক। মার্কিন দূতাবাস ৬০ বছর বয়সী ওই নাগরিকের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১২:৩৭ Asia/Dhaka
  • করোনাভাইরাসে চীনে প্রথম বিদেশির মৃত্যু

করোনাভাইরাসে চীনে প্রথম এক বিদেশির মৃত্যু হয়েছে। ওই বিদেশি আমেরিকার নাগিরক। মার্কিন দূতাবাস ৬০ বছর বয়সী ওই নাগরিকের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন দূতাবাস সূত্র জানায়, চীনের যে শহর থেকে এই ভাইরাস ছড়িয়েছে, সেই উহানে গত বৃহস্পতিবার মৃত্যু হয় মার্কিন নাগরিকের। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত হংকং ও ফিলিপাইনে দুজনের মৃত্যু হয়েছে।

হংকং আজ থেকে চীনের মূল ভূখণ্ড থেকে আসা ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেনটাইনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে। এর অর্থ হলো সেসব ব্যক্তিকে আলাদা রেখে পর্যবেক্ষণ করা হবে।

হংকংয়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৩৫ রোগী শনাক্ত হয়েছে। এদের একজনের মৃত্যু হয়েছে। হংকং কর্তৃপক্ষ মনে করছে, কোয়ারেনটাইন চালুর পর মূল ভূখণ্ড থেকে আসা মানুষের সংখ্যা কমবে।

এছাড়া, চীনের উহানের এক হাসপাতালে এক জাপানি নাগরিকেরও মৃত্যু হলেও তিনি এই ভাইরাসে সংক্রমণে মারা গেছেন কি না তা স্পষ্ট নয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারে না।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।