চীনে মৃতের সংখ্যা বেড়ে ১১১৩; তবে কমে আসছে আক্রান্তের সংখ্যা
https://parstoday.ir/bn/news/world-i77398-চীনে_মৃতের_সংখ্যা_বেড়ে_১১১৩_তবে_কমে_আসছে_আক্রান্তের_সংখ্যা
চীনে করোনাভাইরাস আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসের সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১১১৩ জনে দাঁড়ালো। তবে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১০:৪২ Asia/Dhaka
  • চীনে মৃতের সংখ্যা বেড়ে ১১১৩; তবে কমে আসছে আক্রান্তের সংখ্যা

চীনে করোনাভাইরাস আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসের সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১১১৩ জনে দাঁড়ালো। তবে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে,মঙ্গলবার একদিনে এ ভাইরাসে মারা গেছেন ৯৭ জন; তাদের মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে।

দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন জাপানি ও একজন মার্কিন নাগরিক রয়েছেন, বাকিরা সবাই চীনা নাগরিক।

মঙ্গলবার নতুন ২০১৫ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৫৩ জনে। চীনের বাইরে অন্তত ২৫টি দেশে আড়াইশর বেশি মানুষের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।

যে এলাকাকে এ ভাইরাসের উৎপত্তিস্থল বলা হচ্ছে, সেই হুবেই প্রদেশে গত কয়েক দিন ধরে নতুন রোগীর সংখ্যা কমতে থাকায় আশাবাদী হয়ে উঠছেন চীনা চিকিৎসকরা। জানুয়ারির ৩০ তারিখের পর মঙ্গলবারই সবচেয়ে কম মানুষের দেহে নতুন করে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।