করোনাভাইরাসের প্রাদুর্ভাব শিগগিরই শেষ হবে; অর্থনীতি ঘুরে দাঁড়াবে: চীন
https://parstoday.ir/bn/news/world-i77494-করোনাভাইরাসের_প্রাদুর্ভাব_শিগগিরই_শেষ_হবে_অর্থনীতি_ঘুরে_দাঁড়াবে_চীন
চীন জোরালো আস্থা প্রকাশ করে বলেছে, করোনাভাইরাসের মহামারী খুব দ্রুতই শেষ হবে এবং দেশের অর্থনীতিও শিগগিরই আবার শক্তিশালী হয়ে উঠবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ছিন ক্যাং আজ (শনিবার) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৮:৫৫ Asia/Dhaka
  • করোনাভাইরাস মোকাবেলায় চীনের সতর্কতামূলক পদক্ষেপ
    করোনাভাইরাস মোকাবেলায় চীনের সতর্কতামূলক পদক্ষেপ

চীন জোরালো আস্থা প্রকাশ করে বলেছে, করোনাভাইরাসের মহামারী খুব দ্রুতই শেষ হবে এবং দেশের অর্থনীতিও শিগগিরই আবার শক্তিশালী হয়ে উঠবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ছিন ক্যাং আজ (শনিবার) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যখন শেষ হয়ে যাবে তখন দ্রুত গতিতে ভোক্তাদের চাহিদা বাড়তে থাকে এবং সে অনুযায়ী অর্থনীতি আবার শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে।

করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় চীনের পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন জানিয়ে এর আগের দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বক্তব্য রেখেছেন। সে সময় তিনি মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, করোনাভাইরাস নিয়ে তারা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে।

বক্তব্য রাখছেন ওয়াং ই (ফাইল ফটো)

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ওয়াং ই বলেন, “করোনাভাইরাস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এটি সত্যিই আকস্মিক সমস্যা এবং চীন ও সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।”

তিনি দাবি করেন, চীন করোনাভাইরাসের মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের অনেক দেশের জন্যই কঠিন হতো।#

পার্সটুডে/এসআইবি/১৫