অবশেষে শি'র উহান সফর: করোনাভাইরাসের মহামারি অবসানের ইঙ্গিত!
https://parstoday.ir/bn/news/world-i78149-অবশেষে_শি'র_উহান_সফর_করোনাভাইরাসের_মহামারি_অবসানের_ইঙ্গিত!
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া মারণঘাতী করোনাভাইরাসের মূলকেন্দ্র চীনের উহান শহর পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শি এমন সময় উহান গেলেন যখন সেখানে করোনাভাইরাসে আ্ক্রান্ত এবং মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। একইসঙ্গে শি’র সফর এমন ইঙ্গিত দিচ্ছে যে চীনে হয়তো করোনাভাইরাসের মহামারি অবসান হতে চলেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১০, ২০২০ ১৩:৪৫ Asia/Dhaka
  • উহানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
    উহানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া মারণঘাতী করোনাভাইরাসের মূলকেন্দ্র চীনের উহান শহর পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শি এমন সময় উহান গেলেন যখন সেখানে করোনাভাইরাসে আ্ক্রান্ত এবং মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। একইসঙ্গে শি’র সফর এমন ইঙ্গিত দিচ্ছে যে চীনে হয়তো করোনাভাইরাসের মহামারি অবসান হতে চলেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি তার সফরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা উহানের স্বাস্থ্যকর্মী, সামরিক কর্মকর্তা এবং সেনাসদস্য, স্বেচ্ছাসেবী সদস্য এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শি স্থানীয় লোকজন এবং করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।  

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে এক কোটি দশ লাখ জনবসতির উহানের সঙ্গে অন্যান্য শহরের যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেয় চীনের কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট শি এমন সময় উহান সফরে গেলেন যখন সেখানে গত এক সপ্তায় ভাইরাসের বিস্তার ব্যাপকভাবে কমে গেছে।  

করোনায় আক্রান্ত এক রোগী সুস্থ হওয়ার পর হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (মঙ্গলবার) জানিয়েছে, গতকাল সোমবার উহানে মাত্র ১৯ ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর আগের দিন আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৪০। চীনে করোনাভাইরাসে মোট ৮০ হাজার ৭৫৪ জন আক্রান্ত হয়েছেন। এদিকে কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ১৭ ব্যক্তি মারা গেছেন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩‌,১৩৬ জনে।#

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।