বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীন ও ইরান দায়ী: পম্পেও
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের পাশাপাশি ইরানকে দায়ী করার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।তিনি মঙ্গলবার ওয়াশিংটনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প সরকারের ব্যর্থতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।
আমেরিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার বিষয়টি চেপে গিয়ে পম্পেও কিছু ভ্রান্ত তথ্য তুলে ধরে ব্যর্থতার পুরো দায় অন্য দেশের ওপর চাপিয়ে দেন।
এ ছাড়া, আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানে সব ধরনের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের পথ রোধ করে দেয়া সত্ত্বেও সংবাদ সম্মেলনে পম্পেও দাবি করেন, করোনাভাইরাস মোকাবিলায় তেহরানকে সহযোগিতা করতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।
সম্প্রতি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টিকে তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নয়া হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
আমেরিকা ইরানকে সহযোগিতা করার যে আশ্বাস দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সম্প্রতি তাকে হাস্যকর ও ভণ্ডামি বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যে আমেরিকা ইরানি জনগণের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ করে ইরানে ওষুধ ও চিকিৎসা সামগ্রী আসার সব পথ বন্ধ করে দিয়েছে তার মুখে ইরানি জনগণের প্রতি দরদ ও সহমর্মিতার বুলি হাস্যকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।