আফগানিস্তানে মসজিদ ও স্কুল ধ্বংস করল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i79545-আফগানিস্তানে_মসজিদ_ও_স্কুল_ধ্বংস_করল_তালেবান
আফগানিস্তানের বাগদিস প্রদেশে মসজিদ ও বালিকা বিদ্যালয় ধ্বংস করেছে উগ্র গোষ্ঠী তালেবান। আজ (শনিবার) বাগদিসের প্রাদেশিক পরিষদের সদস্য বাহাউদ্দিন কাদিসি বলেছেন, শুক্রবার সন্ধ্যায় কাদিসি এলাকার একটি বালিকা বিদ্যালয়ে আগুন দিয়েছে তালেবান সন্ত্রাসীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০২০ ১৬:১৯ Asia/Dhaka
  • আফগানিস্তানে মসজিদ ও স্কুল ধ্বংস করল তালেবান

আফগানিস্তানের বাগদিস প্রদেশে মসজিদ ও বালিকা বিদ্যালয় ধ্বংস করেছে উগ্র গোষ্ঠী তালেবান। আজ (শনিবার) বাগদিসের প্রাদেশিক পরিষদের সদস্য বাহাউদ্দিন কাদিসি বলেছেন, শুক্রবার সন্ধ্যায় কাদিসি এলাকার একটি বালিকা বিদ্যালয়ে আগুন দিয়েছে তালেবান সন্ত্রাসীরা।

এছাড়া তালেবান সদস্যরা বাল্‌খ এলাকায় একটি মসজিদ ও বালিকা বিদ্যালয় রকেট ও মর্টারের সাহায্যে ধ্বংস করেছে বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী।

সেনাবাহিনীর মিডিয়া সেলের প্রধান হানিফ রেযায়ি আজ বলেছেন, তালেবান সন্ত্রাসীরা মসজিদটি ধ্বংসের পর প্রচার চালিয়েছিল সরকারি বাহিনী এর সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু সেনাবাহিনী এ ঘটনা ঘটায় নি।

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, তালেবানের হামলার শিকার মসজিদ ও বিদ্যালয়ের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা সম্প্রতি তালেবানকে অন্তত রমজান মাসে সংঘাত ও সহিংসতা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। তার ওই আহ্বানের পরই এই ধ্বংসযজ্ঞ চালানো হলো।

তালেবান সদস্যরা হেরাত ও গুর এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি ব্রিজও ধ্বংস করেছে বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি তালেবান বিভিন্ন স্থানে হামলা বৃদ্ধি করেছে। এর আগেও বহু স্কুল ধ্বংস করেছে এই গোষ্ঠীটি। #

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।