জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ জন নিহত; জনতার বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i80539-জম্মু_কাশ্মীরে_নিরাপত্তা_বাহিনীর_অভিযানে_৯_জন_নিহত_জনতার_বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার পর আজও বিক্ষোভ হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৮, ২০২০ ১৪:৪৫ Asia/Dhaka
  • কাশ্মীর (ফাইল ফটো)
    কাশ্মীর (ফাইল ফটো)

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার পর আজও বিক্ষোভ হয়েছে।

যেসব এলাকায় সশস্ত্র বাহিনী অভিযান চালাচ্ছে সেখানকার শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষের ঘটনায় ৯ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে ভারতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে। 

কাশ্মীরের পুলিশ কর্মকর্তা মেজর জেনারেল এ সেন গুপ্ত বলেছেন, সোমবার সকালের দিকে দক্ষিণ কাশ্মীরের পিনজোরা এলাকায় অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের উপস্থিতির গোপন খবর পাওয়ার পর সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় গোলাগুলিতে অন্তত ৪ সন্ত্রাসী নিহত হয়েছে।

এই সেনা কর্মকর্তা আরও বলেন, সোমবার ভোর তিনটার দিকে শুরু হওয়া চার ঘণ্টার এই অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছেন।

২৪ ঘণ্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরে দুটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে গতকাল (রোববার) বিকেলের দিকে জম্মুর রেবান জেলায় সংঘর্ষে আরও অন্তত ৫ জন নিহত হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে এ ধরণের সংঘর্ষের ঘটনা বেড়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।