ইরান-বিরোধী প্রস্তাব পাস করল আইএইএ: চীন-রাশিয়ার তিরস্কার
https://parstoday.ir/bn/news/world-i80801-ইরান_বিরোধী_প্রস্তাব_পাস_করল_আইএইএ_চীন_রাশিয়ার_তিরস্কার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। এ ঘটনার তীব্র সমালোচনা করে চীন ও রাশিয়া বলেছে আন্তর্জাতিক সংস্থাটি মূলত আমেরিকার কাছে নতিস্বীকার করে ইরান-বিরোধী প্রস্তাব পাস করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০২০ ১৪:৪০ Asia/Dhaka
  • আইএইএ\'র বোর্ড অব গভর্নরসের বৈঠক (১৫ জুনের ছবি)
    আইএইএ\'র বোর্ড অব গভর্নরসের বৈঠক (১৫ জুনের ছবি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। এ ঘটনার তীব্র সমালোচনা করে চীন ও রাশিয়া বলেছে আন্তর্জাতিক সংস্থাটি মূলত আমেরিকার কাছে নতিস্বীকার করে ইরান-বিরোধী প্রস্তাব পাস করেছে।

২০১২সালের পর এই প্রথম আইএইএ'র বোর্ড অব গভর্নরস ইরানের বিরুদ্ধে এ ধরনের প্রস্তাব পাস করল। ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল। ইরানের বিরুদ্ধে যখন অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হওয়ার পথে এবং আমেরিকা তার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে তখন ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন প্রস্তাব তোলা হয়েছে।

গতকালের বৈঠকে অংশ নিয়ে কূটনীতিকদের অনেকেই জানিয়েছেন, পাস হওয়া প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতি সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিকৃত কিছু তথ্যের উপর ভিত্তি করে এবং মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে মূলত এই প্রস্তাব পাস করেছে আইএইএ।

ইরান এরইমধ্যে এ ধরনের প্রস্তাব পাসের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেছে আইএইএ'র এমন পদক্ষেপে আন্তর্জাতিক সংস্থাটির সঙ্গে ইরানের পরমাণু সহযোগিতার বিষয়টি জটিল হয়ে পড়বে।#

পার্সটুডে/এসআইবি/১৯