রক্তক্ষয়ী সংঘর্ষের পর বৈঠক করলেন ভারত ও চীনের কমান্ডাররা
-
ভারত-চীন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে
সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর যখন প্রচণ্ড উত্তেজনা চলছে তখন ভারত এবং চীনের সামরিক কমাণ্ডার বৈঠক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেসটিভি এ খবর দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলো।
খবরে বলা হয়েছে, বিতর্কিত আকসাই চীন-লাদাখ সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোলে চীনের অভ্যন্তরে দুপক্ষের কমান্ডারা আজ (সোমবার) বৈঠকে বসেন। এর আগে গত বৃহস্পতিবার দু পক্ষের নিচের পর্যায়ের সেনা কর্মকর্তারা বৈঠকে বসেন।
গত সোমবার গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় এবং তাতে ভারতের ২০ সেনা নিহত হয় যার মধ্যে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। চীনের পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। সংঘর্ষের জন্য দু দেশ পরস্পরকে দায়ী করেছে। ১৯৬৭ সালের পর এটিই ভারত ও চীন সীমান্তে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ।#
পার্সটুডে/এসআইবি/২২