পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের দ্বিমুখী আচরণের নিন্দা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i80885-পরমাণু_সমঝোতা_ইস্যুতে_ইউরোপের_দ্বিমুখী_আচরণের_নিন্দা_করল_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের স্বাক্ষরকারী দেশগুলোর দ্বিমুখী আচরণের নিন্দা জানিয়েছে রাশিয়া। ইউরোপের দেশগুলো বলছে তারা পরমাণু সমঝোতা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ অথচ আমেরিকা পরমাণু সমঝোতা-বিরোধী যে ধ্বংসাত্মক পদক্ষেপ নিচ্ছে তার প্রতি তার সমর্থন দিয়ে আসছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৩, ২০২০ ০৯:০০ Asia/Dhaka
  • আইএইএ\'র বোর্ড অব গভর্নরসের বৈঠক
    আইএইএ\'র বোর্ড অব গভর্নরসের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের স্বাক্ষরকারী দেশগুলোর দ্বিমুখী আচরণের নিন্দা জানিয়েছে রাশিয়া। ইউরোপের দেশগুলো বলছে তারা পরমাণু সমঝোতা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ অথচ আমেরিকা পরমাণু সমঝোতা-বিরোধী যে ধ্বংসাত্মক পদক্ষেপ নিচ্ছে তার প্রতি তার সমর্থন দিয়ে আসছে।

গতকাল (সোমবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাখারোভা ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের ইরানবিরোধী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রস্তাবের প্রতি সমর্থন দেয়ার নিন্দা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপের এ তিন দেশ পরমাণু সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। তিনি বলেন, এসব দেশ পরমাণু সমঝোতার প্রতি অনুগত রয়েছে বলে যে দাবি করছে মূলত তাদের কর্মকাণ্ড তার সঙ্গে সাংঘর্ষিক

মারিয়া জাখারোভা

গত শুক্রবার আইএইএ'র বোর্ড অব গভর্নরসের বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ২৫ দেশ এবং রাশিয়া ও চীন এর বিরুদ্ধে ভোট দেয়। আজারবাইজান, পাকিস্তান, ভারত, মঙ্গোলিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও নাইজার ভোটদানে বিরত ছিল।

আইএইএ ওই প্রস্তাবে বলেছে, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইরান সম্পূর্ণভাবে সহযোগিতা করছে তবে দুটি পরমাণু স্থাপনায় দ্রুতগতিতে পর্যবেক্ষকদের প্রবেশ করার অনুমতি দিতে হবে।

মারিয়া জাখারোভা বলেন, আইএইএ যেসব প্রশ্ন তুলেছেন পরমাণু সমঝোতা কাঠামোর ভেতরে থেকে সেগুলোর সবই সমাধান সম্ভব। তিনি বলেন, প্রস্তাবের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দেয় নি  এই কারণে যে, এদেশ দুটি আগেই বলেছিল আসন্ন এ প্রস্তাব হবে ধ্বংসাত্মক এবং হিতে বিপরীত। মারিয়া জাখারোভা বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে তারই অনুকরণে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আইএইএ'র এ প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।