মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত; হতে পারে ১০ বছরের জেল
https://parstoday.ir/bn/news/world-i81824-মালয়েশিয়ার_সাবেক_প্রধানমন্ত্রী_দোষী_সাব্যস্ত_হতে_পারে_১০_বছরের_জেল
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির কোটি কোটি ডলার তছরুপের প্রথম মামলায় দোষী সাব্যস্ত হলেন নাজিব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০২০ ১৩:৩৩ Asia/Dhaka
  • নাজিব রাজাক
    নাজিব রাজাক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির কোটি কোটি ডলার তছরুপের প্রথম মামলায় দোষী সাব্যস্ত হলেন নাজিব।

এই মামলায় তার বিরুদ্ধে যে সাতটি অভিযোগ আনা হয়েছে তার সবকটিতেই দোষী ঘোষণা করেছে আদালত।

কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজ্জালি আজ (মঙ্গলবার) বলেন, ‘এই মামলায় সমস্ত তথ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ করে দেখা গেছে,রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।

নাজিব তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। দোষী সাব্যস্ত হওয়ার পর এখন শিগগিরই নাজিবের সাজা ঘোষণা করা হবে। তার অন্তত দশ বছর কারাদণ্ড হতে পারে।

নাজিব ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। দুর্নীতির অভিযোগ উত্থাপনের পর ২০১৮ সালের নির্বাচনে নাজিব রাজাকের দল হেরে যায়।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।