গোলযোগপূর্ণ এলাকায় সংঘাত: ইউক্রেনের ২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i90030-গোলযোগপূর্ণ_এলাকায়_সংঘাত_ইউক্রেনের_২_সেনা_নিহত
ইউেক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থি গেরিলাদের সঙ্গে নতুন সংঘর্ষে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছে। যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন এই দুই সেনা নিহতের ঘটনা ঘটলো। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০২১ ১২:২৬ Asia/Dhaka
  • ইউক্রেনের আহত সেনাকে সরিয়ে নেয়া হচ্ছে
    ইউক্রেনের আহত সেনাকে সরিয়ে নেয়া হচ্ছে

ইউেক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থি গেরিলাদের সঙ্গে নতুন সংঘর্ষে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছে। যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন এই দুই সেনা নিহতের ঘটনা ঘটলো। 

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য মতে- রুশপন্থি গেরিলারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালালে শনিবার এক সেনা নিহত হয়। অন্যজন গতকাল (সোমবার) নিহত হয়েছে।

রুশভাষা প্রভাবিত দনবাস এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কিয়েভ ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ২০১৪ সাল থেকে দনবাস এলাকায় ইউক্রেনের সেনা ও রুশপন্থি গেরিলাদের মধ্যে সংঘাত চলে আসছে। এতে এ পর্যন্ত ১৪ হাজার মানুষ নিহত হয়েছে। 

দনবাসের গেরিলাদেরকে সমর্থন দেয়ার জন্য ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে অভিযুক্ত করে আসছে তবে মস্কো তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করে থাকে।# 

পার্সটুডে/এসআইবি/১৩