ফিলিস্তিন সংকট সমাধানে ইরান-পাকিস্তান জোট গঠন জরুরী: সেমিনারে বক্তারা
https://parstoday.ir/bn/news/world-i91244-ফিলিস্তিন_সংকট_সমাধানে_ইরান_পাকিস্তান_জোট_গঠন_জরুরী_সেমিনারে_বক্তারা
পাকিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে ফিলিস্তিনিদের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে। একইসঙ্গে ফিলিস্তিন সংকট সমাধানের জন্য ইরান এবং পাকিস্তানের সমন্বয়ে আঞ্চলিক জোট গঠনের কথা বলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০২১ ০৩:৩০ Asia/Dhaka
  • ফিলিস্তিন সংকট সমাধানে ইরান-পাকিস্তান জোট গঠন জরুরী: সেমিনারে বক্তারা

পাকিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে ফিলিস্তিনিদের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে। একইসঙ্গে ফিলিস্তিন সংকট সমাধানের জন্য ইরান এবং পাকিস্তানের সমন্বয়ে আঞ্চলিক জোট গঠনের কথা বলেছে।

আন্তর্জাতিক আল-কুদস দিবসের পাক্কালে গতকাল ( বৃহস্পতিবার)  পাকিস্তানের করাচি শহরে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল- ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ- মুসলিম উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা। 

সেমিনারে অংশ নেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ,  পাকিস্তান মুসলিম  লীগ,  পাকিস্তান পিপলস পার্টি,  জামায়াতে  ইসলামি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট,  জমিয়তে উলামায়ে পাকিস্তান এবং মজলিস ওয়াহাতে মুলিমিনের সদস্যরা।

 সেমিনারে অংশ নেয়া পাকিস্তানের রাজনৈতিক নেতারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেন এবং আল কুদস দখলকারী ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন জানান। তারা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে  যে কোনো রকমের সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করেন। বক্তারা সুস্পষ্ট করে বলেছেন, তেল আবিবের সঙ্গে আপোসকারীরা ফিলিস্তিনি জনগণ এবং মুসলিম উম্মাহর বিশ্বাসঘাতক। 

 ফিলিস্তিন সংকট সমাধানের জন্য আঞ্চলিক ঐক্য ও জোট গঠনের ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন। তারা সুনির্দিষ্ট করে বলেছেন, এই জোটে ইরান, পাকিস্তান, মালয়েশিয়া এবং তুরস্কের অংশগ্রহণ জরুরি।#

পার্সটুডে/এসআইবি/৭