ইসরাইলি বর্বরতা বন্ধের দাবিতে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ-প্রতিবাদ
মে ১৬, ২০২১ ১৭:৪৩ Asia/Dhaka
-
আমেরিকায় বিক্ষোভ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর ইসরাইলি বাহিনীর সামরিক আগ্রাসনের প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে গাজার ওপর ইহুদিবাদী সেনাদের আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং অন্য কয়েকটি শহরে।
গত সোমবার থেকে ইহুদিবাদী বাহিনী গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে। এতে এ পর্যন্ত ১৭৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৪৯টি শিশু এবং ২৯ জন নারী রয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১৭
ট্যাগ