কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ ভিড়তে দিলেন না বিক্ষোভকারীরা
https://parstoday.ir/bn/news/world-i93136-কানাডার_বন্দরে_ইসরাইলি_জাহাজ_ভিড়তে_দিলেন_না_বিক্ষোভকারীরা
কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইহুদিবাদী ইসরাইলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেযননি দেশটির বিক্ষোভ-প্রতিবাদকারীরা।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ১৫, ২০২১ ১৭:২৭ Asia/Dhaka
  • কানাডা আন্দোলনে অংশ নেয়া লোকজন
    কানাডা আন্দোলনে অংশ নেয়া লোকজন

কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইহুদিবাদী ইসরাইলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেযননি দেশটির বিক্ষোভ-প্রতিবাদকারীরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভকারীরা কানাডার এই গুরুত্বপূর্ণ বন্দরে ইহুদিবাদী ইসরাইলের কন্টেইনার জাহাজটি ভিড়তে দেন নি।

বন্দরে ইসরাইলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে। উত্তর আমেরিকার দেশগুলোতে এরইমধ্যে যে ব্লক দ্যা বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইহুদি বর্বরতায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উত্তর আমেরিকার যুদ্ধবিরোধী লোকজন এই আন্দোলন গড়ে তুলেছেন। তারা উত্তর আমেরিকার দেশগুলোর বন্দরে ইসরাইলের জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন।

আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরাইল জাহাজকে ভিড়তে বাধা দেন

কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ প্রতিহত করতে আসা ফ্রান্সিস রিলে বলেন, "আমরা একথা অস্বীকার করতে পারি না যে, বিশ্ব এখন একে অপরের সাথে সংযুক্ত। ফলে এখানে যে জাহাজ ডক করা প্রতিহত করা হলো তার প্রভাব বিশ্বের অন্য অংশে পড়বে।” তিনি বলেন, কাজটি করা কঠিন তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরাইলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন।#

পার্সটুডে/এসআইবি/১৫