তালেবানের সম্প্রতিক সফলতাকে অস্বীকার করলেন মার্কিন সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i93672-তালেবানের_সম্প্রতিক_সফলতাকে_অস্বীকার_করলেন_মার্কিন_সেনাপ্রধান
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সম্প্রতি দেশটির বিভিন্ন এলাকায় যে দখল অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে তা অস্বীকার করেছেন মার্কিন সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। একইসঙ্গে তিনি বলেছেন, এসব দখল অভিযানের সঙ্গে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০২১ ১১:৪১ Asia/Dhaka
  • মার্ক মিলি
    মার্ক মিলি

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সম্প্রতি দেশটির বিভিন্ন এলাকায় যে দখল অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে তা অস্বীকার করেছেন মার্কিন সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। একইসঙ্গে তিনি বলেছেন, এসব দখল অভিযানের সঙ্গে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই।

মার্ক মিলি বলেন, আফগানিস্তানের ৮১টি ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে তালেবানের নিয়ন্ত্রণে, অথচ দেশের মোট ডিস্ট্রিক্ট সেন্টার হচ্ছে ৪১৯টি। জেনারেল মিলি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ‌আর্মড সার্ভিসেস কমিটিতে দেয়া বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, “কোনো প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণাধীন নেই। একথা সত্যি যে, তালেবান এখন বেশকিছু আউট পোস্ট দখল করেছে ,এরমধ্যে শতকরা ৬১ ভাগ গত বছর দখল করা। বাকিগুলো গত দুই মাসে দখল করেছে তালেবান। এসব বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন বটে এবং আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি কিন্তু একথা ঠিক যে, আফগানিস্তানে তিন লাখ পুলিশ ও সেনা সদস্য রয়েছে; দেশকে রক্ষা করার দায়িত্ব তাদের।#

পার্সটুডে/এসআইবি/২৪