-
আমেরিকায় ২০২৩ সালের ৪২ হাজার মানুষ খুন হয়েছে: রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৩ ১৬:৪৮২০২৩ সালে ভয়াবহ বন্দুক সহিংসতায় আমেরিকায় ৪২ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। আমেরিকার অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ গতকাল (মঙ্গলবার) বার্ষিক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।
-
‘আন্তর্জাতিক নিরবতা গাজায় গণহত্যা চালানোর সবুজ সংকেত’
ডিসেম্বর ২৬, ২০২৩ ১১:৪৫ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় নিরবতা বজায় রাখার মধ্যদিয়ে মূলত দখলদারদের এই অপরাধযজ্ঞ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে। তিনি বলেন, গাজার পরিস্থিতি এখন অনেকটা সেব্রেনিৎসা ও রুয়ান্ডার মতো হয়ে দাঁড়িয়েছে।
-
‘রুশ অস্ত্রের প্রযুক্তি চুরির চেষ্টা করছে পশ্চিমা গুপ্তচরেরা’
ডিসেম্বর ২৬, ২০২৩ ১১:৪০রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্তুরভ বলেছেন, তার দেশের অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি হাতিয়ে নেয়ার জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিভিন্ন শিল্প-কারখানায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এজন্য তারা রাশিয়ার শিল্প বিশেষজ্ঞদের টার্গেট করেছে। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে মান্তুরভ এসব কথা বলেছেন।
-
ইরানের সাথে সমস্যা সমাধানে আফগানিস্তানের বাস্তব পদক্ষেপ নেয়া দরকার
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৭:৫৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে আফগানিস্তানের যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কাবুলের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেয়া দরকার। এ সময় তিনি বিশেষভাবে সীমান্ত নিরাপত্তা এবং পানির অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করেন।
-
ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি টুকরো কাগজ ছাড়া কিছু না: মেদভেদেভ
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৭:৫৫রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে যে নিরাপত্তার গ্যারান্টি দেয়া হচ্ছে তা নিতান্তই অপ্রয়োজনীয় এবং এটি কাগজের ছেড়া টুকরো ছাড়া আর কিছু না। এর মধ্য দিয়ে ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা না পেলেও দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হবে যা সরাসরি রাশিয়ার সাথে সংঘাত সৃষ্টি করবে।
-
লোহিত সাগরে টাস্ক ফোর্স ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি
ডিসেম্বর ২৪, ২০২৩ ১০:৩০ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর তৎপরতার মধ্যে লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি জাহাজকে নিরাপত্তা দেয়ার জন্য আমেরিকা যে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছিল তা ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি।
-
রাশিয়া থেকে ব্যাপকভাবে তেল কিনছে ন্যাটো জোটের সদস্য তুরস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ১০:০৩রাশিয়ার কাছ থেকে ন্যাটো জোটের অন্যতম সদস্য তুরস্ক ব্যাপকভাবে তেল কেনা শুরু করেছে। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, তুরস্কের ইতিহাসে বর্তমানে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিনছে দেশটি।
-
এবার আরব সাগরের ভারত উপকূলে ইসরাইলি মালিকানাধীন জাহাজে হামলা
ডিসেম্বর ২৪, ২০২৩ ০৬:১১ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ নৌ নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যাম্ব্রে। এটি গতকাল (শনিবার) বলেছে, হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়।
-
রাশিয়ার ৩০ হাজার কোটি ডলার আটক করবে আমেরিকা-ইউরোপ
ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৪৫আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনের যুদ্ধ ব্যয় মেটানোর জন্য রাশিয়ার ৩০ হাজার কোটি ডলারের সম্পদ আটকের পরিকল্পনা করছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গতকাল (শুক্রবার) এই খবর দিয়েছে।
-
গাজা সিটির কৌশলগত শেজাইয়া এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে গোলানি ব্রিগেড
ডিসেম্বর ২৩, ২০২৩ ০৬:৩৯গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণকারী প্রধান ব্রিগেডটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে গাজা সিটির একটি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। ইসরাইলের গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটেলিয়ন গাজা সিটির শেজাইয়া এলাকাটির দায়িত্ব আরেকটি ব্রিগেডের কাছে হস্তান্তর করেছে।