-
‘ফরাসি সেনারা দেশ না ছাড়লে সামরিক ঘাঁটিতে হামলা হবে’
আগস্ট ২৬, ২০২৩ ০৯:২০নাইজারের রাজধানী নিয়ামিতে হাজার হাজার মানুষ ফরাসি সেনাদের আফ্রিকার দেশটি ছেড়ে চলে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছেন, যদি ফরাসি সেনারা এক সপ্তাহের মধ্যে নাইজার ছেড়ে চলে না যায় তাহলে তাদের ঘাঁটিতে হামলা চালানো হবে।
-
৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগের নির্দেশ পেলেন ফরাসি রাষ্ট্রদূত
আগস্ট ২৬, ২০২৩ ০৬:২৩পশ্চিম আফ্রিকার সামরিক অভ্যুত্থান-কবিলত দেশ নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দায়ে নিয়ামিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে দেশটি ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়া হয়েছে।
-
২৪ ঘণ্টায় ইউক্রেনের ৭৩টি ড্রোন ধ্বংস করার দাবি করল রাশিয়া
আগস্ট ২৬, ২০২৩ ০৬:১৫রাশিয়া ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ইউক্রেনের ৭৩টি ড্রোন হামলার প্রচেষ্টা রুখে দেয়ার দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন ২৪ ঘণ্টায় ৭৩টি ড্রোন, পাঁচটি হিমার্স ক্ষেপণাস্ত্র, দু’টি এসইউ-২৫ যুদ্ধবিমান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ হারিয়েছে।
-
পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জাতিসংঘের মুখপাত্র
আগস্ট ২৫, ২০২৩ ১৫:২৬পবিত্র গ্রন্থের অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমাদের পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দোজারিক আজ ইরাক এবং সুইডেন পরিস্থিতি সম্পর্কে ওই মন্তব্য করেন।
-
সেপ্টেম্বরে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমানের প্রশিক্ষণ শুরু হবে: পেন্টাগন
আগস্ট ২৫, ২০২৩ ১২:২৭মার্কিন সরকার বলেছে, তারা আগামী মাসেই ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেয়া শুরু করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এ খবর জানিয়ে বলেছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ইউক্রেনের পাইলটদেরকে সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এর পরবর্তী মাসে তাদেরকে এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দিতে অ্যারিজোনায় নিয়ে যাওয়া হবে।
-
জর্জিয়ায় ২০ মিনিট কারাবন্দি ডোনাল্ড ট্রাম্প, ২ লাখ ডলারে জামিন
আগস্ট ২৫, ২০২৩ ১১:০৯মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলে হস্তক্ষেপ করার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঙ্গরাজ্যের একটি কারাগারে আত্মসমর্পণ করেছেন। এর পর অন্তত ২০ মিনিট তিনি কারাবন্দি ছিলেন।
-
পুতিনের শোক প্রকাশ; ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রত্যাখ্যান পেন্টাগনের
আগস্ট ২৫, ২০২৩ ১০:৪১বিমান দুর্ঘটনায় রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে প্রিগোঝিনকে একজন ‘বুদ্ধিদীপ্ত ব্যবসায়ী’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি ওই বিমান দুর্ঘটনায় নিহত সবার পরিবারবর্গকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন।
-
তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ছে জাপান: ক্ষুব্ধ চীন, দ. কোরিয়ায় ১৬ বিক্ষোভকারী আটক
আগস্ট ২৪, ২০২৩ ১৬:৩১বিভিন্ন দেশ ও সংস্থার সমালোচনা সত্ত্বেও ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। এর পাল্টা ব্যবস্থা হিসেবে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া।
-
রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি দ্বিগুণ করেছে আমেরিকা
আগস্ট ২৪, ২০২৩ ১৫:৪৫রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি দ্বিগুণ করেছে আমেরিকা। চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়া থেকে আমেরিকা ৪১৬ টন ইউরেনিয়াম কিনেছে যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুনেরও বেশি। এছাড়া ২০০৫ সালের পর থেকে যেকোনো বছরের চেয়ে এটি সর্বোচ্চ পর্যায়ের ইউরেনিয়াম আমদানির ঘটনা।
-
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন শি ও মোদি
আগস্ট ২৪, ২০২৩ ১৫:৩৭চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের সঙ্গে বৈঠক হয়।