55
রংধনু আসর: অন্যায় বিচার
রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই 'ন্যায়বিচার' শব্দটির সঙ্গে পরিচিত। এটির আরবি প্রতিশব্দ হচ্ছে আদল। যার বাংলা অর্থ সোজা করা, সমতা রক্ষা করা, কম-বেশি না করা, ইনসাফ করা, ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাতেই শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। ন্যায়বিচার ছাড়া যেমন ইসলামী আইন বাস্তবায়ন সম্ভব নয়। তেমনি ইসলামী আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা করাও প্রায় অসম্ভব।